প্রবাসী কল্যাণ ব্যাংকে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হয়েছে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালভিত্তিক অফিসার (জেনারেল) পদে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে ৩০ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফরমটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি ‘মানবসম্পদ ও কল্যাণ বিভাগ, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রধান কার্যালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ইস্কাটন, ঢাকা’য় সরাসরি অথবা ডাকযোগে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

পুলিশ ভেরিফিকেশন ফরমের সঙ্গে যেসব কাগজপত্র পাঠাতে হবে, সেগুলো হলো সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, নিজের এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং স্থায়ী ঠিকানার সমর্থনে ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র বা কাউন্সিলর/সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রদত্ত জাতীয়তা সনদপত্র/নাগরিক সনদপত্র।

আরও পড়ুন