এনটিআরসিএর শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন শুরু ৯ ফেব্রুয়ারি

ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআসিএর) ১৯তম শিক্ষক নিবন্ধনের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৬। ই-রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক শূন্যপদের চাহিদা এনটিআরসিএতে পাঠানোর কোনো সুযোগ নেই। এই কার্যক্রম না করলে প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ–সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ থেকে প্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম–সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (https.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনটিআরসিএ–এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশিকা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন