সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষার তারিখ পরিবর্তন
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ)-এ ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ৩ এপ্রিল ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার আগের তারিখ ও সময়: ২৯ ও ৩০ মার্চ ২০২৬, সকাল ১০টা
মৌখিক পরীক্ষার বর্তমান তারিখ ও সময়: ৩ এপ্রিল ২০২৬, সকাল ১০টা