ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের শূন্য পদে (সিনিয়র অফিসার, নবম গ্রেড) নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ৯০৩টি শূন্য পদ।
পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।
পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।
পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।
পরীক্ষার স্থান—
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, কেন্দ্র তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।