প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চারটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ১১ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর সরকারি বাঙলা কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী লাইব্রেরিয়ান ও কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা আগামী ১৮ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই তিন পদের পরীক্ষাও সরকারি বাঙলা কলেজে নেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।