নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) দুটি পদের স্থগিত করা পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে ৪৬ জন করে প্রার্থীর ভাইভা নেওয়া হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ও জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) পদের নির্ধারিত পরীক্ষা ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছিল।

মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি দেখা যাবে এ লিংকে।

আরও পড়ুন
আরও পড়ুন