জাতীয় সংসদ সচিবালয়ের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭ মে তারিখে জারি করা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দশম গ্রেডের ‘উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদের প্রার্থীদের ২০ মে তারিখে নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এই পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন