বিসিএসআইআরের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিসিএসআইআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল প্রবেশপত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপিসহ প্রতিটির এক সেট করে ফটোকপি সঙ্গে আনতে হবে।

প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ দেওয়া হবে না।

* মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে

বিসিএসআইআরের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ.pdf