অটোমেশন পদ্ধতিতে বদলি–পদায়ন, পদায়নযোগ্য চিকিৎসকের তালিকা দেখুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি অথবা পদায়নযোগ্য চিকিৎসকদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউটসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদে কর্মরত ১১৮ জন কর্মকর্তাকে কয়েকটি নির্দেশনার আলোকে অটোমেশন পদ্ধতিতে বদলি/পদায়ন করার নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ২০ (বিশ) শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালসমূহে চিকিৎসক পদায়ন করা যাবে না। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত চিকিৎসকেরা তাঁদের পছন্দক্রম অনুযায়ী সর্বনিম্ন ২০ (বিশ)টি কর্মস্থলে পদায়নের জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে পছন্দক্রম গ্রহণ কার্যক্রম ১১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন

পদায়নযোগ্য চিকিৎসকদের চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোনো আবেদনকারী তাঁর প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী কোনো কর্মস্থলে পদায়নের সুযোগ না পেলে, তাঁর পদায়নের বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এ–সংক্রান্ত চিকিৎসকদের তালিকা ও শূন্য পদের তালিকা সংযুক্ত করা হলো।