এমপিওভুক্ত শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম শুরু করল এনটিআরসিএ

শিক্ষকতাফাইল ছবি প্রথম আলো

৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে এমপিওভুক্ত শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা। গতকাল (২৯ মার্চ ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ই-রিকুইজিশন প্রদানের নিয়ম—

http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএ ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন নামক সেবা বক্সের ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে e-Requisition প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধু এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।

আরও পড়ুন

ই-রিকুইজিশন প্রদানের সময়সীমা—

৩১ মার্চ ২০২৬ তারিখ থেকে ১২ এপ্রিল ২০২৬

আবেদন ফি—

২০০ টাকা (ই-রিকুইজিশন প্রদানের ২৪ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে)।

এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ড কপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন
আরও পড়ুন