বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে একটি বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।

চাকরির বিবরণ
পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: রসায়ন
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), থিসিসসহ (প্রযোজ্য ক্ষেত্রে) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমান অথবা পিএইচডি ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সক্রিয় শিক্ষক হিসেবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম চার বছরসহ মোট ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা এবং এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ছয় বছরসহ মোট ন্যূনতম ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড ও বেতন স্কেল
৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত আট সেট আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর–১২, ঢাকা–১২১৬ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।

প্রার্থিত পদের নাম খামের ওপর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান বা যোগাযোগের ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট–সংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা (পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট)।

আবেদনের শেষ তারিখ

২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত দেখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে