নিম্নতম মজুরি বোর্ডের ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

নিম্নতম মজুরি বোর্ডের চার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রসেস সার্ভার ও অফিস সহায়ক পদে ২৭ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৭ জন, প্রসেস সার্ভার পদে ৫ জন এবং অফিস সহায়ক পদে ৪ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রসেস সার্ভার ও অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর বেলা সাড়ে ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার তারিখ নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইট ও অফিসের নোটিশ বোর্ডে পরবর্তীকালে জানানো হবে।

চার পদের লিখিত পরীক্ষার ফল দেখা যাবে এ লিংকে