বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর ইডেন মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় অংশ নিতে নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের জন্য শিগগির খুদে বার্তা পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৮ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আবেদনের সময়সীমা ছিল ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।