সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা এখন জাতীয় বেতন গ্রেড ২০১৫–এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা ) বেতন–ভাতা পাবেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৪ জন সিনিয়র সহকারী সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে