আরডিআরএস নেবে ক্ষুদ্রঋণ কর্মকর্তা, বেতন ২০,০০০ টাকা
আরডিআরএস বাংলাদেশ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে ক্ষুদ্রঋণ কর্মকর্তা পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আরডিআরএস বাংলাদেশের রংপুর অফিসে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ক্ষুদ্রঋণ কর্মকর্তা
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্নাতক পাস।বেতন ও সুবিধা: শিক্ষানবিশকালে প্রতি মাসে সাকল্যে ২০,০০০ টাকা। ৬ মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রতি মাসে মোট বেতন ২১,৩৪৬ টাকা। অন্যান্য ভাতার মধ্যে আছে গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, ইনসেন্টিভ, মোটরসাইকেলের জ্বালানি খরচ, মোবাইল বিল ও প্রভিডেন্ট ফান্ড।
চাকরির শর্ত
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ২০,০০০ টাকা জামানত (সিকিউরিটি মানি) দিতে হবে। তবে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানির ২৫% জমা দিতে হবে এবং অবশিষ্ট ৭৫% পরবর্তী ১০ মাসের মধ্যে সমান ১০ কিস্তিতে বেতন থেকে কাটা হবে, যা নির্ধারিত সময় পরে সুদসহ ফেরত দেওয়া হবে।
দায়িত্ব
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ক্ষুদ্রঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মুঠোফোন নম্বরসহ), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সমন্বয়কারী (মানবসম্পদ), আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই, ২০২৩।