সাধারণ বিমা করপোরেশনের উচ্চমান সহকারী পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ
সাধারণ বিমা করপোরেশনের ‘উচ্চমান সহকারী (গ্রেড-১৪)’ পদের এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমান সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় রাজধানীর পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ২৬৬।
পরীক্ষাকেন্দ্রগুলো হলো—সিদ্ধেশ্বরী গার্লস (মহিলা) কলেজ, নিউ বেইলি রোড, ঢাকা; সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, নিউ বেইলি রোড, ঢাকা; সিদ্ধেশ্বরী কলেজ, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা; হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজ, শান্তিনগর, ঢাকা এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদন করা প্রার্থীদের এ ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র (অবশ্যই রঙিন) ডাউনলোড করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এমসিকিউ পরীক্ষার বিস্তারি সূচি দেখতে এখানে ক্লিক করুন।