ওজোপাডিকোর ১২ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) ১২টি ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা গ্রহণের পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) ১২টি ক্যাটাগরির কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।
ব্যবস্থাপক (হিসাব/অর্থ), ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন), উপব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ), সহকারী ব্যবস্থাপক (এইচআর/শ্রমকল্যাণ/সম্পত্তি ও যানবাহন), সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল), সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ), সহকারী ব্যবস্থাপক (ভান্ডার), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর প্রশাসন), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ) ও সহকারী হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা-১০০০ ঠিকানায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) (শিক্ষানবিশ) পদের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা-১০০০ ঠিকানায় ও সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, ৩০ নিউ বেইলি রোড, রমনা, ঢাকা-১২১৭ ঠিকানায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা এই লিংক থেকে ডাউনলোড করতে হবে।