পিএসসির ৮ ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথা জানিয়েছে পিএসসি।

আরও পড়ুন

১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে বিপিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন