শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, বৈঠকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

এসব বিষয়ে বৈঠকে আলোচনা শেষে কী সিদ্ধান্ত আসে, তা জানতে আগ্রহী শিক্ষক পদপ্রত্যাশীরা। বিশেষ করে ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ এবং ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস ও নম্বরবণ্টন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।

আরও পড়ুন