এনজিওবিষয়ক ব্যুরোর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরোর উচ্চতর স্কেলভুক্ত প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামার পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফরম-৫এ জমাদানকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু, পরীক্ষা চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এবং অভিজ্ঞতা না থাকায় ৩৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে কোনো আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ডে যেসব কাগজপত্র জমা দিতে হবে

প্রবেশপত্রের কপি ও শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ–সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুন