বোয়েসেলের নতুন মহাব্যবস্থাপক নূর আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে (বোয়েসেল) নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন নূর আহমেদ। বোয়েসেলের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তার যোগদানের তারিখ থেকে তাঁর পদোন্নতি কার্যকর হবে। তিনি পদোন্নতিপ্রাপ্ত পদের নির্ধারিত বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা কোম্পানির বিধি অনুযায়ী পাবেন।

আরও পড়ুন

নূর আহমেদ ২০১১ সাল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে (বোয়েসেল) যোগদান করেন। ২৫ বছরের কর্মজীবনে তিনি বিদ্যুৎ খাতের ‘মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প’, ব্যবসায়ী পিতা জালাল আহমেদ প্রতিষ্ঠিত ১০০% রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ‘এ অ্যান্ড এ ফ্যাশন সোয়েটার্স লিমিটেড’ গাজীপুর, লিবিয়াস্থ ‘১২০০ শয্যার বেনগাজি সেন্ট্রাল হাসপাতাল নির্মাণ প্রকল্প’, বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

নূর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, দক্ষিণ কোরিয়ার খিয়ং-হি বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষায় উচ্চতর ডিপ্লোমা ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।

আরও পড়ুন