ঢাকা ব্যাংকে অফিসার পদে চাকরি, স্নাতক পাসে আবেদন

ঢাকা ব্যাংক

বেসরকারি ঢাকা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। ৭ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিস্ক ম্যানেজমেন্ট অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: আরএমডি/বাসেল/ক্রেডিট অথবা ট্রেজারিতে দক্ষতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর। এ ছাড়া বাংলা এবং ইংরেজি ভাষায় ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আরও পড়ুন

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদনের বিস্তারিত তথ্য জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি, ২০২৬।

আরও পড়ুন