বাংলাদেশ ব্যাংকের এডির ১০০ পদের প্রিলিমিনারির তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২০ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এই সময়ের মধ্যে যেসব আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করবেন, তাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার লিখিত পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের জন্য গত ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে।