রেলওয়ের একটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১৮৮৮০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের ‘ওয়েম্যান’ পদের লিখিত পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. ময়েনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েম্যান’ পদের লিখিত পরীক্ষা ১০ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঢাকার ৫২টি কেন্দ্রে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৮০৩।

লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি ও আসনবিন্যাস এখানে দেখা যাবে।