দুই পদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে বলল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পুর ও সহকারী পরিচালক তড়িৎ—এই দুই পদের প্রবেশপত্র প্রকাশ করে তা ডাউনলোড করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, https://erecruitment.bb.org.bd/ এই ঠিকানা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এই পদের আবেদনকারীদের ২৭ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওই তারিখের পর আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম পরবর্তী সময় ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন