চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ, প্রার্থী ১৯২২
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহন কর্মকর্তা পদে ২৯ অক্টোবর বেলা দুইটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯২২ জন। প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। আবেদনপত্রের নিবন্ধন নম্বর দিয়ে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।