ডিএসসিসির দুই পদের লিখিত পরীক্ষা ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভিডিও ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার পদের লিখিত পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের জন্য অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে। অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।