হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বহুনির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ৯ম থেকে ১৬তম গ্রেডের ৭ ধরনের পদের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১২ জন।

৯ম গ্রেডের রিসার্চ অফিসার/ইঞ্জিনিয়ার (বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশন) পদে উত্তীর্ণ হয়েছেন ৪৮ জন, রিসার্চ অফিসার/ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন) পদে ৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া সিনিয়র ড্রাফটসম্যান, জুনিয়র ড্রাফটসম্যান ও সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৫ জন করে উত্তীর্ণ হয়েছেন। ক্যাশিয়ার পদে ৮ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪৬ জন উত্তীর্ণ হয়েছেন।

বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। বিস্তারিত ফল দেখা যাবে এই লিংকে।