নির্বাচন কমিশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত—কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (পুরুষ ও মহিলা), উচ্চমান সহকারী, স্টোরকিপার, হিসাব সহকারী, চিকিৎসা সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদগুলোর পরীক্ষা।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত—গাড়িচালক (হালকা), ডেসপাস রাইডার, অফিস সহায়ক, নিরাপত্তাপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, রেস্টহাউস কেয়ারটেকার পদের পরীক্ষা।
পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং রঙিন প্রিন্ট করে নিতে হবে। লিখিত পরীক্ষার দিন এবং পরবর্তী সময় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা, পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য এবং ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।