সহকারী কনস্যুলার কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কনস্যুলার কর্মকর্তা/সহকারী সাইফার কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী কনস্যুলার কর্মকর্তা/সহকারী সাইফার কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) জমা না দেওয়ায় এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদ না থাকায় ৩৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে কোনো আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।