বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩০৩ জন।
বিআরডিবির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। ফল দেখা যাবে এই লিংকে।
নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে।
গতকাল শনিবার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।