এলজিইডির কার্যসহকারীর ৭২০ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: আশরাফুল আলম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজস্ব খাতভুক্ত কার্যসহকারীর ৭২০টি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যসহকারীর ৭২০টি পদের লিখিত পরীক্ষা আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার স্থান ও সময় পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট ও আবেদনে উল্লেখিত প্রার্থীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

গত বছরের ডিসেম্বর মাসে কার্যসহকারীর ৭২০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি বা সমমান পাস। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন