আরপিজিসিএলের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী কর্মকর্তা (প্রশাসন) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের লিখিত পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার পর রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে আসতে হবে।

এই লিংক থেকে পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস জানা যাবে।