এফসিপিএস পরীক্ষা স্থগিতের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলে কঠোর লকডাউনের কারণে পোস্টগ্র্যাজুয়েট (এফসিপিএস) পরীক্ষা স্থগিতের সুপারিশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে কমিটি পরীক্ষা নেওয়ার পক্ষে।

বিসিপিএসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, পরীক্ষা কমিটির সভায় এফসিপিএস পরীক্ষা স্থগিতের সুপারিশ করা হয়েছে। আগামী সোমবার কাউন্সিল মিটিংয়ে পরীক্ষা হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ব্যক্তিগতভাবে করোনার বর্তমান পরিস্থিতিতে এ পরীক্ষা না নেওয়ার পক্ষে তিনি।

আরও পড়ুন

এদিকে সাম্প্রতিক সময়ে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ও এফসিপিএস লিখিত পরীক্ষা একই সময়ে হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চিকিৎসকেরা। তাঁরা এফসিপিএস পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধি ও আঞ্চলিক লকডাউনের কারণেও পরীক্ষা পেছানোর দাবি ওঠে।