এসি ল্যান্ড হিসেবে পদায়ন হলো ৮৩ কর্মকর্তার  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী সচিব পদমর্যাদার ৮৩ কর্মকর্তাকে এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) পদায়ন দিয়েছে সরকার। পদায়নের জন্য তাঁদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। গতকাল রোববার ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাঁদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের পরিপত্রটি অনুসরণ করতে হবে। কর্মকর্তাদের নিজ জেলা ও স্বামী বা স্ত্রীর জেলায় বদলি বা পদায়ন করা যাবে না। কর্মকর্তারা দ্রুত পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগ দেওয়ার তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এর আগে গত ১০ ও ১২ আগস্ট এসব কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।