কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ১৩-২৩তম গ্রেডভুক্ত কয়েকটি ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) ফল প্রকাশ করা হয়েছে। ২৮১টি শূন্য পদে নিয়োগের জন্য এসব পরীক্ষা হয়েছিল। এর মধ্য ২২২টি পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতে ২৮১ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছিল গত ৫ জুলাই থেকে। আবেদনের শেষ দিন ছিল ৩১ জুলাই।
পদের নাম ও পদসংখ্যা
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১
উচ্চমান সহকারী-১০
ইউডিএ কাম ডাটা প্রসেসর-০১
হিসাবরক্ষক-০৭
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৩
লাইব্রেরিয়ান-০৮
ড্রাইভার-১০
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫
এলডিএ কাম ডাটা প্রসেসর-০৫
হিসাব সহকারী-২২
ক্যাশিয়ার-০২
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-০৬
সহকারী লাইব্রেরিয়ান-০২
ল্যাবরেটরি সরকারী-৯৮
ল্যাব সহকারী-২১
এলডিএ কাম ক্যাশিয়ার-০৩
এলডিএ কাম টাইপিস্ট-০২
ল্যাব সহকারী-১০
ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-০১
ক্যাশ সরকার-০৯
ইলেকট্রিশিয়ান-০১
অফিস সহায়ক-০৬
**চাকরির চুড়ান্ত ফল দেখুন এখানে