গ্যাস ট্রান্সমিশন কোম্পানির লিখিতের ফল প্রকাশ
পেট্রোবাংলার প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) চারটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্প্রতি জিটিসিএলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিটিসিএলের সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব পদে ৩৪৯ জন উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ প্রার্থীরা এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক) পদে ২১ পদের বিপরীতে ১৪১ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ২৬ পদের বিপরীতে ১৬০ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬ পদের বিপরীতে ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) পদে ২ পদের বিপরীতে ১২ জন উত্তীর্ণ হয়েছেন।