‘চলতি ঘটনা’র জুন সংখ্যা বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চলতি ঘটনা’র জুন সংখ্যা বাজারে
ছবি: প্রথম আলো

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে এসেছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের জুন সংখ্যা আজ রোববার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘করোনার মধ্যে যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছিল, তা আবার নতুন করে নেওয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কার্যক্রমও শুরু হচ্ছে। অনলাইনেও যদি পরীক্ষা হয়, তাতে ভালো করতে হলে দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব তথ্য জানা থাকতে হবে। এসব বিষয় প্রাধান্য দিয়ে আমরা “চলতি ঘটনা”র জুন সংখ্যা বের করেছি। প্রতিদিনই ঘটে চলেছে বড় বড় ঘটনা। ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভার নির্বাচন ছিল আলোচনায়। এ নির্বাচন থেকে শিক্ষণীয় নানা বিষয় “চলতি ঘটনা”য় থাকছে। ফিলিস্তিন-ইসরায়েল সংকট এবারে বড় আন্তর্জাতিক ঘটনা। চলতি ঘটনায় তা দেওয়া হলো। বিসিএস প্রস্তুতি, ব্যাংক মডেল টেস্ট, প্রাইমারি শিক্ষক নিয়োগ টিপস ও মডেল টেস্ট—এগুলো পড়ে নিজেকে প্রস্তুত করুন চাকরি পরীক্ষার জন্য। আসছে বাজেট। এই বাজেটের আদ্যোপান্ত ও এ থেকে পরীক্ষায় আসার মতো তথ্য নিয়ে দারুণ এক লেখা দিয়েছি জুন মাসের সংখ্যায়।’

আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘“চলতি ঘটনা”র জুন সংখ্যা নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে। করোনাভাইরাস নিয়ে সর্বশেষ তথ্য জানা যাবে জুন সংখ্যায়। প্রিয় বই “হাঙর নদী গ্রেনেড”, দেশ–বিদেশের আলোচিত ঘটনা ও খেলার খবর তো থাকছেই। আপনার তথ্যভান্ডার আরও সমৃদ্ধ করুন। “চলতি ঘটনা” পড়ুন আর নিজেকে এগিয়ে রাখুন।

‘চলতি ঘটনা’র দাম ২০ টাকা।