চলতি ঘটনার সেপ্টেম্বর সংখ্যা বাজারে
প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে আসছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা সোমবার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। দাম ২০ টাকা। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাইরে চলাফেরায় সবার মাস্ক পরতে হবে। কিন্তু কেন? কারণটা জেনে নিন। এ সময় স্থগিত হওয়া চাকরির পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষার তোড়জোড় শুরু হয়ে গেছে।
আবার কর্মচঞ্চল হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্গন। জোর প্রস্তুতি গ্রহণের এটাই মোক্ষম সময়। এ মাসের সবচেয়ে আলোচিত ঘটনা আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। এটি নিয়ে সাম্প্রতিক পরীক্ষাগুলোয় প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। এবারের চলতি ঘটনায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য প্রকাশ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ওপর। বিশ্ববিদ্যালয় ভর্তিতে সেরা শিক্ষার্থীদের লেখার মধ্য দিয়ে প্রস্তুতির আয়োজন আছে চলতি ঘটনায়।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, করোনার উন্নতি হলেই ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে আর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরে হবে। সময় আর বেশি নেই। বিসিএসের প্রস্তুতি হিসেবে বিশেষ কিছু লেখা দেওয়া হয়েছে।
‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ব্যাংকের বেশ কিছু নিয়োগ পরীক্ষা সামনে আছে। সে জন্য ব্যাংক নিয়োগ টিপস ও মডেল টেস্ট দেওয়া হলো, যেন নিজেকে যাচাই করে নিতে পারেন পরীক্ষার আগে। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ টিপস ও মডেল টেস্ট বরাবরের মতো এবারও দেওয়া হয়েছে। এই পরীক্ষাও যেকোনো সময় নিতে পারে কর্তৃপক্ষ। বেসরকারি স্কুল ও কলেজ নিবন্ধনের নিয়োগ টিপসও এবারের চলতি ঘটনার বিশেষ আকর্ষণ। প্রিয় বই: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ নিয়ে আলোচনা থাকছে। এ ছাড়া অর্থনীতির বড় শক্তি প্রবাসী আয় নিয়ে থাকছে বিশেষ নিবন্ধ।
এবারের বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ বিশেষ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে নাস্তানাবুদ করে দারুণ সব ইতিহাস গড়েছে বাংলাদেশ। জেনে নিন সেসব রেকর্ড। এই করোনার মধ্যেই হয়ে গেল টোকিও অলিম্পিক–২০২০। অনন্য কিছু রেকর্ডও এতে হয়েছে। জেনে নিন, কী কী রেকর্ড হয়েছে এই অলিম্পিকে।
যা যা থাকছে এই সংখ্যায়
১. আফগানিস্তানের ক্ষমতায় তালেবান
২. বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি
৩. বিসিএস প্রস্তুতি
৪. ব্যাংক নিয়োগ টিপস ও মডেল টেস্ট
৫. প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ টিপস ও মডেল টেস্ট
৬. বেসরকারি স্কুল ও কলেজ নিবন্ধনের নিয়োগ টিপস
৭. টোকিও অলিম্পিক
৮. বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ
৯. প্রিয় বই: কারাগারের রোজনামচা
১০. অর্থনীতির বড় শক্তি প্রবাসী আয়
সবকিছুতে নিজেকে এগিয়ে রাখতে চলতি ঘটনার সেপ্টেম্বর সংখ্যা সংগ্রহ করুন। আপনার কপির জন্য আজই হকার বা পাশের লাইব্রেরিতে বলে রাখুন। অর্ডারের জন্য কল করুন: +৮৮০১৭০৮৪১১৯৯৬ নম্বরে। অনলাইনেও অর্ডার করা যাবে চলতি ঘটনা। https://www.prothoma.com ঠিকানায় অর্ডার দিতে পারবেন।