জনতা ব্যাংকের অফিসার হলেন ৪৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)/ অফিসার (টেলর)’ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৭ জন। উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তৃতীয় প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে।
জনতা ব্যাংক লিমিটেড ২০১৫ সালভিত্তিক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)/ অফিসার (টেলর) পদে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য ২০২০ সালের ১ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগের জন্য ৪৭ জনকে নির্বাচন করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।