জালালাবাদ গ্যাসে চাকরি পেলেন যাঁরা
জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডে (জেজিটিডিএসএল) একাধিক পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো—উপসহকারী প্রকৌশলী (সিভিল), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার), উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ও সহকারী প্রকৌশলী (কম্পিউটার)।
নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচিত হওয়া প্রার্থীদের রোল নম্বর—
১. উপসহকারী প্রকৌশলী (সিভিল): ২১০০০৪৯৩, ২১০০০৯৬৬, ২১০০১২০৫,
২১০০১৪১৩, ২১০০১৬৮১ = ৫ জন।
২. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২২০০০১৪৪, ২২০০০৫২০, ২২০০১৫২১, ২২০০১৭৬১, ২২০০১৮১৭ = ৫ জন।
৩. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২৩০০০৪০৩, ২৩০০০৫২৪, ২৩০০০৬০৯, ২৩০০০৯৫৮, ২৩০০১০৯৮= ৫ জন।
৪. উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার): ২৪০০০২৬৯, ২৪০০০৪৫৫, ২৪০০০৫০৮ = ৩ জন।
৫. উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল): ২৫০০০০৬২, ২৫০০০১১১ = ২ জন।
৬. সহকারী ব্যবস্থাপক (অর্থ): ১৩০০১৫০৭, ১৩০০২৯৮০ = ২ জন।
৭. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১৫০০০০৯৪, ১৫০০০৩০৩ = ২ জন।
৮. সহকারী প্রকৌশলী (সিভিল): ১৪০০০১২০= ১ জন।
৯. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১৬০০০৫০৬, ১৬০০০৭১৩, ১৬০০০৯৩২ = ৩ জন।
১০. সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১৭০০০৬২০ = ১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইল আইডি বরাবর নিয়োগপত্র পাঠানো হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের ২৫ জুলাই জেজিটিডিএসএলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।