টেলিফোন শিল্প সংস্থার ৫৯ পদে নিয়োগে সংশোধনী প্রকাশ
টেলিফোন শিল্প সংস্থায় চাকরির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ১৭টি পদে মোট ৫৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। ৯ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন। সেটি বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এ ছাড়া সব ক্ষেত্রে ১০-৮-২০২১ তারিখের পরিবর্তে ২৫-৩-২০২০ তারিখে প্রার্থীর বয়স বিবেচনা করা হবে।
পদের নাম ও পদসংখ্যা
১. কোম্পানি সচিব-১
২. উপমহাব্যবস্থাপক (কারিগরি)-৩
৩. উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)-১
৪. প্রোগ্রামার-১
৫. সহকারী প্রোগ্রামার-১
৬. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)-১১
৭. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)-২
৮. কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি)-১৮
৯. কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (সাধারণ)- ১
১০. কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (হিসাব)-২
১১. কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (অডিট)-১
১২. কনিষ্ঠ হিসাবরক্ষক-২
১৩. স্টোর কিপার-২
১৪. কম্পিউটার অপারেটর-১
১৫. অফিস সহকারী-২
১৬. বিক্রয় সহকারী- ৫
১৭. টেকনিশিয়ান-৫
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
১৭টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫-৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীর (http://tss.teletalk.com.bd) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩০-৯-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।
**টেলিফোন শিল্প সংস্থায় চাকরির বিস্তারিত দেখুন এখানে