ডাক অধিদপ্তরের নবম গ্রেডের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধিন ডাক অধিদপ্তরের ‘প্রসেস ম্যানেজার, পোস্টাল প্রিন্টিং প্রেস (নবম গ্রেড)’ পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রসেস ম্যানেজার, পোস্টাল প্রিন্টিং প্রেস (নবম গ্রেড) পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ৭১ মিলনায়তন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই মাস্ক পরে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। মাস্ক ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীকে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

ডাক ভবন
ফাইল ছবি

পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধসামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র কারও কাছে এসব সামগ্রী পাওয়া গেলে ওই প্রার্থীকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ এবং প্রাসঙ্গিক ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আরও বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।