ডিএফডির জুনিয়র অডিটরের পরীক্ষার সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএফডির জুনিয়র অডিটর পদে চাকরিপ্রার্থীদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।