ডিএসসিসির রসায়নবিদ পদের লিখিত পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রসায়নবিদ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির রসায়নবিদ পদের অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবনের শীতলক্ষ্যা হলে ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র ২০ ফেব্রুয়ারি থেকে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।