ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিতের সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারি প্রকৌশলী (পুর), সহকারি প্রকৌশলী (যান্ত্রিক), উপ-সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) ও উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) পদের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর সূত্রাপুরের ঢাকা মহানগর মহিলা কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

পরীক্ষার প্রবেশপত্র এ ওয়েবসাইট http://dscc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।