ঢাকা ম্যাস ট্রানজিটের মৌখিকের সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কয়েকটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও ডেটা এন্ট্রি অপারেটর পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিএমটিসিএল বোর্ডরুম, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরোনো এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ ঠিকানায়।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মৌখিক পরীক্ষার ইস্যুপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মূল কপি পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।