তিন ব্যাংকে সিনিয়র অফিসার (প্রকৌশল) হলেন যাঁরা
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও প্রবাসীকল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার (প্রকৌশল-ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল)/সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন পাঁচজন। উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত প্যানেল থেকে পাঁচ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে।
তিন ব্যাংকের ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার (প্রকৌশল-ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল)/সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগের জন্য গত বছরের ২৮ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগের জন্য পাঁচজনকে নির্বাচন করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের রোল নম্বর—
জনতা ব্যাংক লিমিটেড: ১০২৫৫ (একজন)
রূপালী ব্যাংক লিমিটেড: ১০৭১১, ১০৭৭৫, ১০৮৩৭ (তিনজন)
প্রবাসীকল্যাণ ব্যাংক: ১১০৩৯ (একজন)
এ ছাড়া নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।