তৃতীয় গ্রেডে পদায়ন পেলেন ২৪ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৪ জন চিকিৎসককে তৃতীয় গ্রেডে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫–এর তৃতীয় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি পেলেন এই ২৪ চিকিৎসক।

জাতীয় বেতন স্কেলে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি পেলেন ২৪ চিকিৎসক
ফাইল ছবি

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত নিম্নোক্ত ২৪ জন কর্মকর্তাকে পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হলো। পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র email:[email protected]–এ প্রেরণ করবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থ জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

*চিকিৎসকদের তালিকা দেখুন এখানে

**চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত পড়ুন ‘চলতি ঘটনা’।