নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরই হাসপাতালে নার্সের প্রয়োজন হয়। চাইলে এ পেশায় আসতে পারেন আপনিও

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে চার কোর্সের কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ছয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। চলে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছরমেয়াদি বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ছয় কেন্দ্রে।

ইডেন মহিলা কলেজ, আজিমপুর কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ৪ হাজার ১৫৩, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১ হাজার ১৪১, তেজগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ২ হাজার, সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেটে ১ হাজার ৩০০ এবং ঢাকা কলেজ কেন্দ্রে ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী ছিলেন।

শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৪৯৩, চার বছরমেয়াদি বিএসসি ইন নার্সিংয়ে ১ হাজার ৩২৫ এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের ৪ জন পরীক্ষার্থী ছিলেন।